মুন্সীগঞ্জে ৪০ কেজি গাজাসহ আটক ১

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১৪:২৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার পাঠাবাড়ি থেকে আজ শুক্রবার সকালে ৪০ কেজি গাঁজাভর্তি পিকাপ ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাদকের এই চালনটি কুমিল্লা থেকে রাজধানী ঢাকা যাচ্ছিল।
গজারিয়া থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, পুরনো এই পিকাপ ভ্যানটিতে গোপন পাটাতনে করে বিশেষভাবে ১৭টি পলিথিনের প্যাকেট বন্দি অবস্থায় রাখা ছিল। কুমিল্লার বাঞ্ছাপুরের কান্দুগর গ্রামের সুরুজ মিয়ার পুত্র পিকাপের চালক মোহন মিয়া মুন্নাকে (৪৫) আটক করা হয়েছে। চালক মোহন মিয়া মাদকের এই চালান বেশ কিছুদিন ধরে পাচার করছিল।