বিশ্ব হকি লিগে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ১ম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্বগতিকরা ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ দল। মাত্র ৪ মিনিটে ফিল্ড থেকে গোল করে দলকে লিড এসে দেন নিলয়। কিন্তু সে লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পিয়ালঙ্কার গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। তবে ২২ ও ২৭ মিনিটে কৃষ্ণকুমার ও খোরশেদ আরো দুটি গোল করলে, ৩-১ স্কোর লাইন নিয়ে প্রথমার্ধ শেষ করে দু দল।
বিরতির পর আক্রমন প্রতিআক্রমণের মধ্য দিয়ে এগুতে থাকে ম্যাচ। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
