ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫০
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের অধীনে বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।এবার এই ইউনিটে মোট ১ হাজার ১২০ আসনের জন্য মোট ৪৮ হাজার ৯৫৯ ভর্তিচ্ছু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৬২টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন, ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউল রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বিজনেস স্টাডিজ অনুষদ কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. ড. নাসরীন আহমাদ।