সম্প্রতি জেনিফার লরেন্সের কিছু স্পর্শকাতর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, হলিউড তারকার মোবাইল ফোন হ্যাক করার মাধ্যমে ছবিগুলোর অবৈধ ব্যবহার করা হয়েছে। কিন্তু ছবি যেভাবেই ছড়িয়ে পড়ুক না কেন জেনিফার এতে ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। বন্ধুর এমন বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। এমা তার টুইটারে বলেছেন, যাঁরা এসব ছবি নিয়ে রসালো মন্তব্য করছেন, ছবিগুলো আরও বেশি ছড়িয়ে পড়ায় সাহায্য করছেন, তাঁরাও হ্যাকারদের মতো সমান অপরাধী। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে এফবিআই।
উল্লেখ্য, নারীদের অধিকার রক্ষায় জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এমা। তিনি টুইট করে মন্তব্য করেছেন যে, লরেন্সের মতো তারকার ব্যক্তিগত গোপনীয়তা যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ কিশোরী বা তরুণীরা তো আরও অরক্ষিত।
