ধর্ষকের ফাঁসি কার্যকর হবে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ০১:১৬

আগামী ১২ সেপ্টেম্বর ভারতের খুনি ও ধর্ষক সুরিন্দর কোলির (৪২) মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাঁর মৃত্যু পরোয়ানা জারির খবর সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সুরিন্দর ২০০৭ সালে রিম্পা হালদার (১৪) নামের এক কিশোরীকে হত্যা করে। দিল্লির নয়ডা শহরতলির একটি বাড়ি থেকে রিম্পার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। বাড়িটির পরিচারক ছিল কোলি। ২০০৯ সালে আদালতে দোষী প্রমাণিত হয় সে।