ভারত ও অস্ট্রেলিয়ার পারমাণবিক জ্বালানি চুক্তি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩০

ভারত ও অস্ট্রেলিয়া দেশ দুটির মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত পারমাণবিক জ্বালানি চুক্তি শুক্রবার চূড়ান্ত হয়েছে। গতকাল নয়াদিল্লিতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ওই চুক্তির বিষয় চূড়ান্ত করেন। চুক্তির আওতায় অস্ট্রেলিয়া ভারতে ইউরেনিয়াম রপ্তানি করতে পারবে। এর আগে ভারতের কাছে ইউরেনিয়াম রপ্তানিতে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয় ক্যানবেরা। আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় অস্ট্রেলিয়া এর আগে পারমাণবিক বোমার অধিকারী ভারতের কাছে ইউরেনিয়াম রপ্তানির বিষয়টি নাকচ করে দিয়েছিল। শুক্রবার দুই দেশ পারমাণবিক জ্বালানি চুক্তির পর পারস্পরিক সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুত হন।