ফ্লোরিডার মিয়ামিতে সান লাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার বিরুদ্ধে নেইমারের একমাত্র গোলে জয় পেয়েছে ব্রাজিল। প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। নতুন অধিনায়ক নেইমার দলের হয়ে ৮৩ মিনিটে গোলটি করেন। ফ্রি-কিক থেকে এ গোলটি আসে। বিশ্বকাপে এই কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে গুরুতর আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন নেইমার। তার সঙ্গে ব্রাজিলেরও বিশ্বকাপের স্বপ্ন থেমে যায়।
IMG0
অধিনায়ক হিসেবে এটি নেইমারের অভিষেক ম্যাচ। আর বিশ্বকাপের ব্যর্থতার পর লুইস ফেলিপ স্কলারির উত্তরসূরি হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব নেন কার্লোস দুঙ্গা।
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। প্রথম আধা ঘণ্টায় গোলের সুযোগ পায়নি কোনো দলই। তবে, ব্রাজিলের গোলের সুযোগ তৈরি হয় ম্যাচের ৩৫ মিনিটে। চেলসিতে খেলা অস্কারের দারুন একটি সুযোগ নষ্ট হলে গোলের দেখা মেলেনি গত পাঁচ ম্যাচে মাত্র দুইটিতে জয় পাওয়া ব্রাজিলের।
IMG1
এর দুই মিনিট পর ব্রাজিলের ডি বক্সের বাইরে বল পেলেও তা জালের ঠিকানা খুঁজে পায়নি কলম্বিয়ার জুনিগা। ম্যাচের ৪১ মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গত পাঁচ ম্যাচের চারটিতেই জয় পাওয়া কলম্বিয়া। কুয়াদ্রাদোর নিচু শটটি রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।
১২ ও ৪৯ মিনিটে দুটি হলুদ কার্ড পায় হুয়ান কুয়াদ্রাদো। ফলে রেফারির লাল কার্ড অবধারিত হয়ে যায় তার জন্য।
ইঅ/মাই/শ১৮৫
