নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় এসআই পূর্ণেন্দু বালা নামে র্যাবের আরো এক কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকালে ফার্মগেইটের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত এপ্রিলে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার সময় র্যাব-১১ এ নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন পূর্ণেন্দু বালা।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানিয়েছেন, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের লাশ উদ্ধারের দুই দিনের মাথায় ২ মে তিনি ১০ দিনের ছুটিতে গিয়ে আর কাজে যোগ দেননি।
