রহস্যময় ও প্রাগৈতিহাসিকযুগের ইংলিশ ভাস্কর্য স্টোনহেনজে সান্ত্বনা খুঁজলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রাশিয়ার সঙ্গে মুখোমুখি ও মধ্যপ্রাচ্যে জিহাদের উত্থানের বিষয়ে যে চাপে রয়েছেন তা থেকে মুক্ত হওয়ার জন্য শুক্রবার তিনি সেখানে যান। খবর: এএফপির।
IMG0
স্থাপনাগুলো দেখে তার অভিব্যক্তি করেন, কি শান্ত এগুলো?
ওবামা বলেন, এটি দৃষ্টি আকর্ষণমূলক স্থান। এটি একটি আসাধারণ স্থান।
ওয়ালসে ন্যাটো সামিটে যোগদান শেষে এয়ার ফোর্স ওয়ানে ফিরে আসার সময় সালিসবারি সমভূমিতে যান ওবামা।
বিশ্বাস করা হয়, এই স্থাপনাগুলো খ্রিস্টপূর্ব তিন হাজার ১০০ বছর পূর্ব থেকে বিভিন্ন যুগে নির্মিত হয়েছে।
