জোন রিভার্স’র প্রতি শ্রদ্ধা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১২:০৯
কৌতুক অভিনেত্রী জোন রিভার্স’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মনের অন্তর্নিহিত অভিব্যক্তি প্রকাশ করেছেন বিখ্যাত জনেরা। বিবিসির বরাত দিয়ে ক্লিক ইত্তেফাক এ খবর জানায়।
 
যুক্তরাষ্ট্রের টক শো হোস্ট ডেভিড লেটারম্যান বলেন, কৌতুক অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাওয়া অন্য নারীদের জন্য জোন রিভার্স প্রকৃত অভিযাত্রী।
 
প্রিন্স চার্লস বলেন, একজন অসাধারণ অপরাজেয় নারী। জীবনের জন্য তার অপ্রতুল মানবিক মেজাজ এবং  বিপুল উৎসাহ ছিল।
 
কৌতুক অভিনেতা হোপি গোল্ডবার্গ টুইটারে বলেন, আমার বন্ধু জোন রিভার্স মারা গেছেন। আবার বিলি ক্রাইস্টাইলের উদ্ধৃতি.. কোন শব্দ নাই। বোন ভোইয়াগ জোন।
 
লেখক এবং কমেডি কন্যা লেনা ডানহাম বলেন, ৮১ বছর বয়সী জোন রিভার্স’র অভিনয় শৈলী ছিল অতুলণীয়।
 
কৌতুক অভিনেতা সারাহ সিলভারম্যান, কেলি অসবোরনে, লেটারম্যানসহ আরো অনেক বিখ্যাত মুখ তাকে স্মরণ করেন।