জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা এসেছেন পৌঁছেছেন। আজ শনিবার দুপুর একটার দিকে একটি বিশেষ বিমানে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে শিনজো আবেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাপানি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুর দুইটার দিকে জাপানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেখান থেকে তিনি পৌনে তিনটার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন। সেখান থেকে বেলা তিনটায় তিনি হোটেল সোনারগাঁওয়ে আসবেন। এরপর তিনি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তৃতা করবেন।
একই দিন বিকাল চারটায় শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাকি শীর্ষ বৈঠক করবেন। সন্ধ্যা ছয়টায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাাত্ করবেন। সেখান থেকে হোটেলে ফেরার পর সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাাৎ করবেন সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেবন শিনজো আবে। পরদিন রবিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শনে যাবেন শিনজো আবে। সকাল সাড়ে ১০টায় শ্রীলঙ্কার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এদিকে সফরের প্রথমদিন জাপানি প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবে’র জন্য পৃথক কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। জাপানি প্রধানমন্ত্রীর স্ত্রী আজ বেলা তিনটার দিকে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল (বিএমআইএস) ও সাড়ে চারটার দিকে ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে যাবেন।
জাপানি প্রধানমন্ত্রীর এই সফরে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানের পে বাংলাদেশের সমর্থন আদায় করা আবের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রায় ১৪ বছর পর বাংলাদেশে আসছেন জাপানের কোন প্রধানমন্ত্রী। গত ২৫-২৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন। ওই সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এর আগে ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন।
এই সফরে শিনজো আবে’র সঙ্গে জাপানের ৫০ জনের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল, ৭৯ জন সাংবাদিকসহ ১৫০ জনের বেশি সফরসঙ্গী রয়েছেন।
