একুশে পদক প্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, রাম কানাই দাশের মৃত্যুতে দেশ এক গুণী ও বরেণ্য লোকসংগীতজ্ঞকে হারাল।
রামকানাই দাশের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।
শুক্রবার রাত ১০টা ৫০মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান রাম কানাই দাশ।
পণ্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে।
