সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব উঠছে আগামীকাল রবিবার।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে এ সংশোধন বিল। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করবেন। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষযক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
জাতীয় সংসদের ওযেবসাইটে প্রকাশিত রবিবারের দিনের কার্যসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
