দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার জ্বালানী মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৩৯
 
ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কর্মকর্তারা সর্বশেষ দুর্নীতি মামলায় দেশটির জ্বালানী মন্ত্রী জেরো ওয়াসিককে সন্দেহ করার পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র। খবর: এএফপির।
জ্বালানী ও প্রাকৃতিক খনিজ গ্যাস মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জোরো ওয়াসিকের বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপি (আট লাখ ৫০ হাজার ডলার) অবৈধভাবে আয় করেছেন, যা তার মন্ত্রণালয়ের বাজেটের জন্য বরাদ্দ ছিল।
দুর্নীতি দমন কমিশনের (কেপিকে) কর্মকর্তা বুধবার ওয়াসিককে বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, কল্পিত সভা ও বেআইনি লেনদেনের মাধ্যমে টাকা আয় করেছেন। তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আদায় ও ক্ষমতার অপব্যবহার করেছেন ওয়াসিক।
ইউধোইয়োনার মুখপাত্র জুলিয়ান অলড্রিন পাশা বলেছেন, শুক্রবার  সকালে প্রেসিডেন্ট ওয়াসিকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সম্ভবত তিনি অন্তর্বর্তীকালীন জ্বালানী মন্ত্রী নিয়োগ দেবেন।