নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বৈদ্যনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলেন-সুজন আলীর মেয়ে সাদিয়া (৩) ও মজনু মিয়ার ছেলে রাকিবুল (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া ও সুজন খেলা করতে করতে সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরের পড়ে যায়। একসময় পরিবারের সদস্যরা পুকুরের তলদেশ থেকে বুদবুদ উঠতে দেখে তাদের উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
