মানিকগঞ্জে সিএনজি চাপায় শিশু নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৭
 
 
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় সাকিব হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার বরংগাইল বাসষ্ট্যান্ড এলাকায় সিএনজির চাপায় পিষ্ট হয়ে সাকিব হোসেন মারা যায়। নিহত সাকিব শিবালয় উপজেলার রানী নগর এলাকার আক্কাছ মোল্লার ছেলে।