রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় সেই ইয়াসিনের (৬০) মৃত্যু হয়েছে। গত ১৫ জুন পবিত্র শবে বরাতের রাতে মিরপুরের কালশীতে পাকিস্তানি ক্যাম্পের বিহারীদের সঙ্গে পুলিশ ও স্থায়ীদের সংঘর্ষে তার পরিবারের নয়জন নিহত হয়েছিলেন। এখনো এক মেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন।
পুলিশ জানা গেছে, শনিবার দুপুর দুইটার দিকে পল্লবী পূরবী সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাস তাকে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
