৪ দিন ‘গৃহবন্দী’ জনগণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৬
 
 
 
 
ইবোলার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিয়েরালিওনের অধিবাসীদের চার দিন ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সে দেশের সরকার। এক জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, ১৮ থেকে ২১ সেপ্টেম্বর এই চার দিন জনসাধারণকে তাদের ঘরের বাইরে না যাওয়ার জন্য বলা হচ্ছে। খবর বিবিসির।
ইবোলা যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সে জন্য জনগণের প্রতি সতর্কতা হিসেবে এই নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ে স্বাস্থ্য কর্মীরা নতুন ইবোলা আক্রান্তদের আলাদা করবেন। রোগটি যাতে আর ছড়াতে না পারে সে জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এ ভাইরাসে সিয়েরা লিওন, লাইবেরিয়া, গিনি, ও নাইজেরিয়ায় ২ হাজার ১০০ মানুষ মারা গেছে। গত মাসে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় অনেক বস্তি এলকা সিল করা হয়। এ রোগটি আক্রান্ত পশু বিশেষ করে শিম্পাঞ্জিসহ বিভিন্ন প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়।
 
ইঅ/চৌফে/শ১২৬