ভাসমান বাজার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ০৩:৫১

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার ভিমরুলি ভাসমান হাট। এ হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারার মৌসুমে। কারণ ঝালকাঠি সদর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা ও বরিশালের বানারিপাড়া উপজেলা পেয়ারা চাষের জন্য বিখ্যাত। এ সব জায়গার প্রায় ২০ হাজার পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত। পেয়ার মৌসুমে ভাসমান হাট জমে ওঠে নদীর বুকে। দেখার মতো হয় সে দৃশ্য!