নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আরিফ হোসেন (৩০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরিফ উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভদ্রগাও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভূঞার হাটখোলা বাজারের পাশের বারুল সড়কে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত সন্দেহে নূর মোহাম্মদ (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বজরা এলাকায় সোনাইমুড়ি- ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র ও যুবলীগকর্মীরা। এক পর্যায়ে বিএনপি সমর্থিতদের তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে তারা
