সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৮ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: মিথ্যা বলে দূরে নিয়ে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরো ৪টি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ