বিরল প্রজাতির প্রজাপতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৯
পাবনার সুজানগর উপজেলায় বিরল প্রজাতির একটি প্রজাপতি দেখা গেছে। প্রজাপতিটি দেখতে হিন্দু সম্প্রদায়ের দেবদেবির মত।
 
জানা গেছে, আজ রবিবার সকালে উপজেলার মানিকহাট গ্রামের চা বিক্রেতা চাঁদ আলীর দোকান ঘরের পাশে অদ্ভুত গঠন ও আকৃতির ওই প্রজাপতিটি দেখতে পাওয়া যায়। এ সময় ওই চা বিক্রেতা প্রজাপতিটিকে ধরে দোকানে আসা ঔৎসুক্য স্থানীয় লোকদের দেখাতে থাকেন। পরে তাদের মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত লোক প্রজাপতিটি দেখতে চাঁদ আলীর চায়ের দোকানে ভিড় জমান। পরে প্রজাপতিটি স্থানীয় একটি বাগানে অবমুক্ত করা হয়।