আল-শাবাবের নতুন নেতা ওমর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৭
 
সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাবের নতুন নেতা হিসেবে আহমেদ উমর নির্বাচিত হয়েছেন। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত সোমবার সংগঠিনটির নেতা আহমেদ আবদি গোদানে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর এই ঘোষণা আসল।
সোমালিয়ার কর্তৃপক্ষ আল-শাবাবের প্রতিশোধপরায়ণ আক্রমণের আশঙ্কায় দেশকে সতর্ক অবস্থানে রেখেছে।
সোমালিয়ার জাতীয় নিরাপত্তামন্ত্রী কালিফ আহমেদ এরেগ শনিবার জানিয়েছেন, নিরাপত্তা সংস্থাগুলো জানতে পেরেছে আল শাবাব চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করছে।
তিনি আরো জানান, নিরাপত্তা কর্মকর্তারা তাদের হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তা করার জন্য আমি জনগণকে আহ্বান জানাচ্ছি।