পাকিস্তানের বিশিষ্ট শিয়া নেতা এবং তার নিরাপত্তা প্রহরী শনিবার নিহত হয়েছেন। দেশটির রাজধানী করাচীতে অজ্ঞাত বন্দুকধারীদের এই হামলা চালায়। সূত্র: পিটিআই।
আজিজাবাদের ভাঙগোরিয়া গোথের কাছে মোটসাইকেলে থাকা বন্দুকধারী আল্লামা আলি আকবর কুমালিয়াকে লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। তিনি শিয়া পণ্ডিত ও জাফারিয়া এলিয়েন্স পাকিস্তানের প্রধান আল্লামা আব্বাস কুমালিয়ার ছেলে।
পুলিশ জানায়, আলি আকবর বরফ কারখানা থেকে তার সন্তান ও নিরাপত্তা প্রহরীকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
মজলিস-ই-ওয়াডাতুল মুসলিমিন (এমডব্লিউএম) এর একজন মুখপাত্র জানিয়েছেন, আলি আকবর তার কারখানার কাছে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার নিরাপত্তা প্রহরীও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাৎক্ষণিকভাবে এই হামলার নিন্দা জানিয়েছেন।
নিরাপত্তা সংস্থা এই হামলার জন্য সিপাহ-ই-সাহাবা ও লস্কর-ই-ঝানভিসহ চরমপন্থী সুন্নি দলগুলোকে দাযী করছে।
