ভেনিস ফিল্ম উৎসব

সুইডিশ পরিচালক’র সিনেমা পুরস্কৃত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১২
ভেনিস ফিল্ম উৎসবে সুইডিশ পরিচালক রয় অ্যান্ডারসন’র কমেডি ‘এ পিজন ব্রাঞ্চ রিফ্লেকটিং অন এক্সিসটেনস’ সেরা সিনেমা হিসেবে গোল্ডেন লায়ন পুরষ্কার লাভ করেছে। খবর বিবিসির।
 
ঘুরেফিরে জ্ঞান লাভ করে মানুষ হওয়ার বিষয়ে সিনেমায় যা বুঝানো হয়েছে তা সমালোচকদের কাছে অভিনন্দিত হয়েছে।
 
এন্ডারসন দর্শকদের বলেন, ইতালিয়ান পরিচালক ভিট্টোরিও ডি সিকা’র ১৯৪৮ সালের নির্মিত ‘বাইসাইকেল থিবস’ থেকে সিনেমাটি বানানোর অনুপ্রেরণা পান।  
 
মার্কিন অভিনেতা অ্যাডাম ড্রাইভার এবং ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোহরওয়াচের সেরা শিল্পীর পুরস্কার লাভ করেন।