চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের ‘ফেন্সি সম্রাট’ হিসাবে চিহ্নিত আনারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মেদিনীপুর-হরিহরনগর সড়কের ব্রিজ মোড় থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। আজ রবিবার আনারুলকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গয়েশপুর গ্রামের ফেনসিডিল ব্যবসায়ী আনারুল আইনশৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসীর কাছে ‘ফেন্সি সম্রাট’ হিসাবে পরিচিত। শনিবার দিনগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনিসিডিলসহ পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
