বিমানবন্দরে বিগ বসের প্রোমোর শুটিং সালমানের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০২
 
সম্প্রতি মুম্বাইয়ের ঘরোয়া বিমানবন্দরে ভারতীয় কালারস চ্যানেলের রিয়ালিটি শো বিগ বসের সিজন আটের জন্য শুটিং করেছেন সালমান খান। আজ রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের সময় জনতার ভিড় যাতে কোনো সমস্যা না করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হয়েছিল।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, সালমানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বিধান করেছিল। এর ফলে সালমানকে জনতার ভিড়ের সম্মুখীন হতে হয়নি। এই প্রোমো শুটের জন্য ১০০ জন ক্রু সদস্য অংশগ্রহণ করেছিলেন।
প্রোমোতে দেখা গেছে, সালমান খান একটি করভেয়র বেল্টের ওপর শুয়ে আছেন এবং বলছেন শো’তে প্রবেশ করার পর প্রতিযোীদের জানতে পারবেন তাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে। এটি রোহিত শেঠি পরিচালনা করেছেন।
সূত্র জানায়, যখন মানুষ জানতে পারে সালমান খান এখানে শুটিং করছেন তখন তারা সেখানে ভিড় জমাতে শুরু করে। তিনি তাড়াতাড়ি শুটিং শেষ করে সেখান থেকে চলে যান।