মিটফোর্ডে অচলাবস্থা

নার্সদের পর এবার ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৯

এবার নার্সদের পর রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি চলছে। এক নার্সকে মারধরের ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা বিরাজ করেছে হাসপাতালটিতে। আজ রবিবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন ডাক্তাররা।
আজ সকাল থেকেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হাসপাতালের প্রধান ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় নার্সরা। নার্স ও ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতিতে হাসপাতালে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগি ও তাদের স্বজনরা। অনেকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।