নিউসনকে অ্যাপেলে নিয়োগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০৮
 
বিখ্যাত অস্ট্রেলিয়ান ডিজাইনার মার্ক নিউসনকে নিয়োগ দিয়েছে অ্যাপল। মার্কের সৃষ্টিকর্ম নিউ ইয়র্কের মডার্ন আর্টের মতো বিখ্যাত জাদুঘরে স্থান পেয়েছে। আজ রবিবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের ডিজাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাথন আইভ ভ্যানিটি ম্যাগাজিনের ওয়েরসাইটে বলেছেন, কোনো ধরণের প্রশ্ন ছাড়াই নিউসন বর্তমান প্রজন্মের একজন প্রভাবশালী ডিজাইনার। তিনি একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। তাকে আমাদের সহযোগী হিসেবে পেয়ে আমরা আবেগআপ্লুত। আমাদের অংশীদারিত্ব খুব ফলপ্রসু দেখছি।
অ্যাপেলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৫ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের মধ্যে টাইম ম্যাগাজিনে নিউসনের নাম উঠে আসে। তিনি তার আসবাবপত্র, বিশেষ বৃত্তাকার চেয়ারের জন্য পরিচিত। এগুলোর মধ্যে কিছু বিক্রি করা হয়েছে এবং কিছু নিউ ইয়র্কের মডার্ন আর্ট জাদুঘর ও প্যারিসের সেন্টার পম্পাইডুর জন্য সংগ্রহ করা হয়েছে।
নিউসন লন্ডনভিত্তিক নাইক, কোয়ান্টাস এয়ারওয়েস এবং ফোর্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন।