ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী তাঁত মেলা শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪১
 
ব্রা‏হ্মণবাড়িয়ায় আজ রবিবার থেকে মাসব্যাপী তাঁত মেলা শুরু হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মির্জা আজম বলেন, বর্তমান সরকার তাঁত শিল্পের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে তাঁত শিল্পের উন্নয়ন করা হচ্ছে। বন্ধ তাঁতগুলোকে চালু করে তাঁত শিল্পকে চাঙ্গা করার জন্য সরকার কাজ করছে।
উদ্বোধনশেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং স্টল মালিক ও মেলায় দর্শকদের সাথে মতবিমিয় করেন। 
এসময় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁত বোর্ডের চেয়ারম্যান অসিত কুমার মুকুট মনি,জেলারিধ চেয়ারম্যান ও জেলা আুয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী,জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃমনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির উদোগে ও বাংলাদেশ তাঁত বোর্ডের সহায়তায় আয়োজিত মেলায় তাঁতের তৈরি  বিভিন্ন সামগ্রীর ৪৫ টি স্টল খোলা হয়েছে।