দুই ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০২
 
টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ও প্রাইম ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন-প্রাইম ব্যাংক এর মতিঝিল শাখার সেল্স এক্সিকিউটিভ মির্জা কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফেরদৌস আক্তার দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন আহমেদ এবং সোনালী ব্যাংকের লোকাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাফর হাসান, সিনিয়র অফিসার মো. আনিসুর রহমান সরকার, অফিসার মো. লিয়াকত ও হোসেন চৌধুরী।
দুদক সূত্রে জানা গেছে, এই কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার একজন গ্রাহকের হিসাব নাম্বার থেকে এসআর কামাল এন্টারপ্রাইজের নামে ৯০ লাখ টাকা আত্মসাত করে।