জলবায়ু অর্থায়নে দুর্নীতি

পিকেএসএফের ২ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১১
 
 
 
 
 
জলবায়ু মোকাবিলা খাতে অর্থায়ন নিয়ে কয়েক কোটি টাকা লুটপাটের অভিযোগে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক সামছুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ দুজন হলেন— পিকেএসএফের সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও সোলার প্রকল্প ব্যবস্থাপক আ আ ম আনোয়ারুজ্জামান।
দুদক সূত্র জানায়, পিকেএসএফ সোলার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সোলার কেনাকাটায় অনিময়মসহ অর্থ আত্মসাত্ এবং জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর মানব সম্পদ উন্নয়নের সাবেক এডমিন সুফিয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের অভিযোগ অধিকতর অনুসন্ধানে আগামীকাল সোমবার সকালে পিডিবিএফের এমডি মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
 

 

ইঅ/চৌফে/শ১২৯