জাপানের সফররত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশ ত্যাগের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করেন। আজ রবিবার সকাল সাড়ে নয়টায় ইনস্টিটিউটে পৌঁছালে ঢাবি’র উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে স্বাগত জানান। এ সময় জাপানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানানো হয়।
ইনস্টিটিউটে অ্যাবে সস্ত্রীক জয়নুল আর্ট গ্যালারিতে বিশিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। তিনি শিল্পীদের সঙ্গে কথা বলেন ও তাদের শিল্পকর্ম সম্পর্কে জানতে চান। চারু ও কারু শিল্পীদের প্রদর্শিত শিল্পকর্মে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী অ্যাবেকে কিছু হস্তশিল্প উপহার দেয়া হয়।
