কমলনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৩
 
 
 
 
লক্ষ্মীপুরের কমলনগরে ১৪ পিস ইয়াবাসহ মো. রুবেল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল লক্ষ্মীপুর সদর উপজেলার চরউভূঁতি এলাকার গোফরানের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইঅ/চৌফে/শ৮০