কৃষক সংগ্রাম পরিষদ শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মিছিল-সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। ।
শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগান থেকে মিছিল বের করে নগরীতে আসার চেষ্ঠা করে এনডিএফর শাখা সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। দুপুরে বিমান বন্দর সড়কের কাছে লাক্কাতুড়া এলাকায় মিছিল পৌঁছা মাত্র পুলিশ তাদের বাধা দেয়।
সূত্র জানায়, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি এনডিএফ নিয়ন্ত্রিত কৃষক শ্রমিক সংঘ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলে আসছে বেশ কিছু দিন থেকে। এ নিয়ে সংঘর্ষের প্রাণ হানির ঘটনাও ঘটেছে।
রবিবার চা শ্রমিকদের একাংশকে নিয়ে মিছিল বের করে এনডিএফর অংগসংগঠন কৃষক সংগ্রাম পরিষদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উলাহ জানান, মিছিলকারীরা লাক্কাতুড়া এলাকায় আসার পর পুলিশ বাধা দেয়। পরে তারা সেখান থেকে ফিরে যায়।
