বিএনপি দেশে জঙ্গিবাদের চারণ ভূমি বানিয়েছিল: হানিফ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২০:১৪
 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। বাংলা ভাই সরাসরি রাস্তায় মহড়া দিয়েছিল পুলিশ প্রটেকশনের মাধ্যমে।’
বরিবার দুপুরে জেলার পিটিআই রোডে বিএটিবি টোব্যাকো কোম্পানির বিশুদ্ধ পানির ট্যাংক উদ্বোধন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এ দেশকে জঙ্গিবাদের চারণ ভূমি বানিয়েছিল।’