২০২২ বিশ্বকাপের ভেন্যু নির্মাণ কাজে নিয়োজিত বিদেশি শ্রমিকদের দিয়ে অমানবিক পরিশ্রম করানোর প্রমাণ দেয়া দুই ব্রিটিশ গবেষককে আটক করার কথা স্বীকার করেছে কাতার কর্তৃপক্ষ। তারা আমিরাতের আইন ভঙ্গ করেছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ৩১ আগস্ট নরওয়ে ভিত্তিক গ্লোবাল নেটওয়ার্ক ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট (জিএনআরডি) এর সঙ্গে জড়িত কৃষ্ণা উপাধায়ায়া ও ঘিমিরে গান্দেভকে গ্রেফতার করে কাতার কর্তৃপক্ষ। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই দুই ব্যক্তিকে আইন লংঘন করার বিষয়ে আটককৃত জেরা করা হবে।
শনিবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানায়, সংবিধানের মানবাধিকার বিষয়ক নির্দেশনার ভিত্তিতেই বৃটেনের ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
