খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল সোমবার অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূর্যাস্ত ৬ টা ১১ মিনিটে।
আজ রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাঙ্গামাটি ও শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৫ ডিগ্রী ও সর্বনিন্ম সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩২ দশমিক ৮ ডিগ্রী ও ২৭ ডিগ্রী সেলসিয়াস।
ইঅ/চৌফে/শ১০৫
