‘সংসদ সদস্য’ স্টিকারের গাড়িতে ইয়াবা!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ০১:৪৪
র‌্যাব ১ রবিবার সন্ধায় রাজধানীর পরীবাগ এলাকা থেকে ‘সংসদ সদস্য’ স্টিকারযুক্ত একটি গাড়ি আটক করেছে। গাড়িটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সন্দেহজনক মনে হওয়া গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। মার্সিডিজ ব্র্যান্ডের ওই গাড়িটিতে ‘সংসদ সদস্য’ স্টিকার লেখা থাকলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গাড়িটির চালক সালেহ আহমেদ।
পরে রাত ১১টায় সংবাদ সম্মেলনে র‌্যাব-১ জানায়, তল্লাশির পর গাড়ি থেকে  ৩ হাজার ইউরো, প্রায় ৮ হাজার ইউএস ডলার, ৮ লাখ টাকা, সাড়ে ৭ হাজার সৌদি রিয়েল, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আটক গাড়িটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।” তবে সালেহ-এর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ। সালেহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব-১ এর মুখপাত্র।