হা! হা! হা!। হাঁসির শব্দ অবশ্যই। মানুষ যখন অত্যন্ত আনন্দে থাকে তখনই এরকম হাঁসি দেন। বর্তমানে পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে যদি অনেক কিংবা একটি মানুষও থাকে তাহলে সেই তালিকায় মার্কিন নাগরিক জেরি রেটিনির নামটি বলাই যায়। তার দ্বারাই এধরনের হাঁসি দেয়া সম্ভব। কারণ তিনি যে কুঁড়িয়ে পাওয়া লটারি টিকিটে দুই দশমিক নয় মিলিয়ন ডলার পেয়েছেন!
অনেক মানুষেরই তো ট্রাক আছে। বেশিরভাগ মালিকই ট্রাক প্রতিদিন পরিষ্কার করেন। কিন্তু কয়জনের ভাগ্যে’র আগে এমন ‘সু’ উপসর্গটি যুক্ত হয় যেমনটি হয়েছে রেটিনির ক্ষেত্রে! একটি দোকানের স্বত্বাধিকারী ৪৭ বছর বয়সী রেটিনি ট্রাকে মালামাল আনার এক মাস পর ট্রাকটি পরিষ্কার করছিলেন। আর এসময় তিনি একটি কাগজ পান। প্রথমে হয়তো তার কাছে সেটি কাগজই মনে হয়েছিল। যখন তিনি কাগজটির দিকে মনযোগ দিলেন তখন দেখলেন-কাগজটিতে তার ‘সৌভাগ্য’ লেখা রয়েছে। অর্থাত্ তিনি দেখতে পেলেন সেটি দুই দশমিক নয় মিলিয়ন ডলারের একটি লটারির টিকিট! দেরি করলেন না আর। সঙ্গে সঙ্গে অনলাইনে গিয়ে নম্বরটি মেলালেন। কপাল তার খুলে গেল। নম্বরগুলো যেন তার ভাগ্যের রেখা হয়ে আসলো এবং তিনি পেয়েই গেলেন ডলার! জেরির সঙ্গে সঙ্গে ভাগ্য বদলে গেল তার সন্তানদেরও। - নিউইয়র্ক পোস্ট
