শীর্ষ ধনীর তালিকায় বলিউড বাদশাহ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৫
ভারতের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় বলিউড বাদশাহ শাহরুখ খান স্থান করে নিয়েছেন। এ তালিকায় বরাবর ব্যবসায়ীদের অবস্থান পোক্ত থাকলেও প্রথম চলচ্চিত্র তারকা কিং খানই এতে ঠাঁই করে নিলেন। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমের।
 
ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান এ বছরের আগস্ট মাসে ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তির একটি তালিকা করে। এ প্রতিষ্ঠানটিরই তথ্য অনুযায়ী শাহরুখের বিত্তের পরিমাণ ৬৬০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬৬০ কোটি ভারতীয় রুপি।