খিলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩২
 
রাজধানীর খিলগাঁওয়ে বাবা-ছেলেকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিরাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান জানান, গতকাল গভীর রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে নিজ বাসা সামনে ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মনকে গুলি করে ৪৮ লাখ টাকা ছিনতাই করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সায়মন মারা যান।