তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৪৪
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আজ সোমবার সকালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে এই মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক সভায় তারেক রহমান আওয়ামী লীগ নেতাদের কুলাঙ্গার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুলাঙ্গারদের নেত্রী বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে, গত ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের শেষে বলেন জয় পাকিস্তান এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি বলে উল্লেখ করেন।
আজ দুপুরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।