সারাদেশে ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ভাটার এলাকা থেকে জেএমবি সদস্য সগীর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১ এর অপারেশন অফিসার কামরুল হাসান বলেন, ১৭ অগাস্ট দেশব্যাপী গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সগীর। রবিবার রাতে তাকে ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিকালে প্রেস ব্রিফিং করা হবে।
বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে বোমাহামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি।
