ফিরোজা বেগমের হার্টে পেসমেকার স্থাপন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪৩

নজরুলসংগীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন। শুক্রবার তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে জরুরিভিত্তিতে পেসমেকার বসিয়ে তার হার্ট সচল করা হয়। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদযন্ত্র, কিডনি ও যকৃত স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তার শরীরে জন্ডিস ধরা পড়েছে। ফলে অবস্থা জটিল হয়ে উঠেছে। আজ সকালে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় পেসমেকার স্থাপন করা হয়। বিকেলের মধ্যে কিডনি ডায়ালাইসিস করা জরুরি।
হৃদ কম্পন স্বাভাবিক অবস্থায় ফিরলে ডায়ালাইসিস করা সম্ভব হবে। তার চিকিৎসার দায়িত্বে আছেন ড. কৃষ্ণ মোহন সাহু ও মজিবুর রহমান।