পুতিনকে আত্মকেন্দ্রিক বললেন দালাইলামা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৭
 
তিব্বতের নির্বাসিক ধর্মীয় নেতা দালাইলামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আত্মকেন্দ্রিক বলে সমালোচনা করেছেন। রবিবার জার্মানের একটি পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় তিনি বলেন, মনে হচ্ছে পুতির আবার বার্লিন ওয়াল তৈরি করতে চাচ্ছেন। সূত্র: এএফপি।
পুতিন প্রথমে প্রেসিডেন্ট, পরে প্রধানমন্ত্রী ও এখন প্রেসিডেন্ট হিসেবে আছেন উল্লেখ করে দালাইলামা ওয়েলটাম সনট্যাগ পত্রিকাকে বলেছেন, তার আচরণ হচ্ছে, আমি, আমি ও আমি। এটা একটু বেশি বেশি মনে হয়। এটা খুবই আত্মকেন্দ্রিক।
দালাইলামা বলেছেন, চীন ও রাশিয়া দুইটি ভিন্ন ব্যাপার।  আধুনিক বিশ্ব চীনকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, চীন বৈশ্বিক রাজনীতির একটি অংশ হতে চায় এবং আন্তর্জাতিক আইন মেনে নিতে প্রস্তুত। তবে রাশিয়া ও পুতিন এটা সমর্থন করছেন না বলে আমার মনে হয়।
দালাইলামা বলেন, যে বার্লিন ওয়াল পতনের বিষয়টি আমার অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু মনে হচ্ছে পুতিন তাকে আবার তৈরি করতে চান। এটা করে পুতিন তার দেশেরই ক্ষতি করছেন। বিচ্ছিন্নতা রাশিয়ার জন্য আত্মঘাতী হবে।