গাজীপুরে ফ্রিজ কারখানায় আগুন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০৬
গাজীপুর সিটি করপোরেশনের লতিফপুর এলাকায় আজ সোমবার সকালে কুলটেক নামের ফ্রিজ তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তৈরিকৃত ফ্রিজ, মেশিনারিজ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে কর্তৃপক্ষ দাবি করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কুলটেক নামের ওই ফ্রিজ তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্রিজের গ্যাস ওয়েল্ডিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে গুদামে থাকা তৈরিকৃত ফ্রিজ, মেশিনারিজ, কমপ্রেসারসহ ফ্রিজ তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা।