দ্বিতীয়বার মা হচ্ছেন কেট মিডলটন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৮
 
দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ডাচেস অব কেম্ব্রিজ। আজ সোমবার কারেন্স হাউজ এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটেনের রানী ও দুই পরিবারের সদস্যরা এই খবরে আনন্দিত।
বিট্রেন সময় সকালে টুইটার বার্তায় কারেন্স হাউজ জানিয়েছে, ডিউক ও ডাচেস অব কেম্ব্রিজ আনন্দের সঙ্গে ঘোষণা করছেন, ডাচেস অব কেম্ব্রিজ দ্বিতীয় বারের মতো মা হতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন তার টুইটার বার্তায় কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের দ্বিতীয় সন্তান আগমনের খবর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। 
কেট-উইলিয়ামসের সন্তান প্রিন্স জর্জ একজন সহোদর পেতে যাচ্ছে এমন খবর শোনা গেলেও এই প্রথম রাজ পরিবার থেকে নিশ্চিত করা হল|