সাতক্ষীরায় পাসপোর্ট অফিসে চার দালাল আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১৬

সাতক্ষীরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- পুরাতন সাতক্ষীরা এলাকার নাসির উদ্দীনের ছেলে মো. রিপন, রেজিষ্ট্রি অফিস পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক, কাটিয়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদ হোসেন ও একই এলাকার আকবর হোসেনের ছেলে নাজমুল হোসেন।
পুলিশ জানায়, একটি দালাল চক্র পাসপোর্ট করতে আসা আগ্রহী লোকজনকে বিভিন্ন ভাবে হয়রানি করে টাকা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সেখান চারজনকে টাকাসহ আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃত দালাল চারজনকে পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে।