রংপুরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৫


রংপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটরশ্রমিক ইউনিয়ন। সোমবার বিকাল ৪টায় অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।এর ফলে ১০ ঘণ্টা পর এই বিভাগের আট জেলায় যানবাহন চলাচল শুরু হয়েছে।